ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

মানিকহাট ও হাটখালীর হতদরিদ্ররা পেলো সরকারি ত্রাণ সহায়তা


এম এ আলিম রিপনঃ কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সুজানগর উপজেলার মানিকহাট ও হাটখালী ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান  শাহীন । 


এ সময় মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আমিনুল ইসলাম, হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ স্ব স্ব ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। 

ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, দিন যতই যাচ্ছে সারা বিশ্ব ব্যাপী মহামারি আকার ধারণ করছে এই কোভিড-১৯ করোনা ভাইরাস। দিন দিন আমাদের দেশে এর আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তাই আসুন আমরা সরকারের জারিকৃত আদেশ মেনে চলি। অতীব জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়া এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতেও সকলকে আহবান জানান তিনি।

No comments

Powered by Blogger.