সরকারের নির্দেশনা উপেক্ষিত তারাবাড়ীয়া হাট-বাজারে !
এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের আক্রান্ত থেকে বাঁচতে সকলেই চেষ্টা করছেন। বিরামহীন ভাবে চেষ্টা করছেন পাবনা সদর উপজেলা ও পুলিশ প্রশাসন। কিন্তু তার ঠিক উল্টো পথে চলছেন তারাবাড়ীয়ার মানুষেরা।
সরকারের নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে তারাবাড়ীয়ার হাট-বাজারে প্রতিদিন জনসমাগম থাকায় ভাবিয়ে তুলেছে সবাইকে। এমনকি সব ধরণের দোকানপাটও খোলা থাকে ভোর থেকে রাত পর্যন্ত। এমন চিত্র প্রতিদিনই তারাবাড়ীয়ার এ হাট-বাজারের।
প্রত্যেকটি বাজারেই বিক্রেতারা চিরাচরিত ভাবে গিজাগিজি করে বসে আসছেন। এ ছাড়া পার্শ্ববর্তী সুজানগর হাট-বাজার সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ১১টার পর বন্ধ থাকায় তারাবাড়ীয়া হাট-বাজারে সরকারের নির্দেশনা উপেক্ষা করে সকালের পাশাপাশি বিকালেও প্রচুর লোক সমাগম হয়। যার ফলে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আতঙ্কে এ অঞ্চলের মানুষ। আর এ জন্য স্থানীয় হাট বাজার ইজারাদারদেরকেই দায়ী করছেন বেশিরভাগ মানুষ।
তারা জানান প্রতিদিন হাটবাজারে অবস্থানকরা ব্যবসায়ী ও বাজারে অনান্য জিনিসপত্র বিক্রি করতে আসা মানুষদের কাছ থেকে খাজনা নিয়মিত আদায় করতেই ইচ্ছে করেই ইজারাদাররা সরকারের এই নির্দেশনা মানছেননা। শুধু তাই নয় স্থানীয় প্রধান সড়কের পাশে বাঁশ বাজার এছাড়া সপ্তাহে রবিবার ও বুধবার গরু, ছাগলের হাটেও লোক সমাগম হয় প্রচুর পরিমানে।
তাই স্থানীয় সচেতন মহল মনে করেন করোনা প্রতিরোধে তারাবাড়ীয়ায় যারাই সরকারের নির্দেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ্য থেকে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা।




No comments