সুজানগরের কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় পরিচালন বাজেটের আওতায় ৫০শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে চত্ত্বরে কৃষকদের মাঝে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেশিন বিতরণ করেন। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার (অতি:দা:) আসিফ আনাম সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সুজানগর উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার বলেন, এ বছর সুজানগর উপজেলায় ৪হাজার ১শ ৫০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। চাষকৃত জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। তারই অংশ হিসেবে কৃষকদের মাঝে এই মেশিন বিতরণ করা হলো। যাতে প্রধানমন্ত্রী নির্দেশনানুয়ায়ী করোনা পরবর্তী সময়ে কৃষকদের খাদ্য সংকট দেখা না দেয়। এই কম্বাইন হারভেস্টার দিয়ে কম খরচে কৃষকরা ধান কাটতে পারবে।




No comments