জাতীয় পুষ্টি সপ্তাহে সুজানগরের গর্ভবতী নারী সহ অসহায়রা পেলো খাদ্য সামগ্রী
এম এ আলিম রিপনঃ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী দিনে সুজানগরের গর্ভবতী নারী সহ অসহায় মানুষদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ্য থেকে প্রদান করা হয়েছে পুষ্টিকর খাদ্য সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
২৭ এপ্রিল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী দিনে গর্ভবতী নারী সহ অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতি:দা:) আসিফ আনাম সিদ্দিকী।
এ সময় অন্যান্যদের মধ্যে সুজানগর হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ,সুজানগর উপজেলা আওয়ামীলীগের সদস্য হামিদুল হক হাজারী মন্টু, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার হেতায়েতুল্লাহ ডাব্লু, আ’লীগ নেতা পাশু, যুবলীগ নেতা রুহুল, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান অসহায় মানষদের মাঝে বিতরণকৃত প্রতিটি প্যাকেটে
- ১০ কেজি চাল,
- ১ লিটার ফরটিফাইড তেল,
- ১ কেজি ডাল,
- ১ কেজি পেঁয়াজ,
- ১ কেজি আয়োডিন যুক্ত লবণ ও
- ১ কেজি আলু এবং
- গর্ভবতী নারীদের উপরোক্ত খাদ্যসামগ্রী সহ একটি করে ডিম বিতরণ করা হয়।





No comments