হাটখালীর কর্মহীনদের মাঝে কামরুজ্জামান উজ্জলের ত্রাণ সহায়তা
এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা পেতে সবাই গৃহবন্দি। বন্ধ হয়ে গেছে নিম্ন মানুষের আয়। এসব মানুষ গুলো যারা দিন আনে দিন খাই তাদের বেহাল দশা। কেউ অর্ধবেলা খেয়ে কেউ বা সারাদিন না খেয়ে কোনরকমে জীবন যাপন করছে। এদিকে কিছু নিম্ন মধ্যবিত্ত লোকলজ্জায় অভাবের কথা বলতেও পারছেনা ধুকে ধুকে মরছেন।
সরকার যথাসাধ্য চেষ্টা করছে তাদের পাশে থাকার। কিন্তু প্রান্তিক পর্যায় সকল মান্ষুকে সাহায্য করা সরকারের একার পক্ষে সম্ভব না। আর এ জন্যই অসহায় এ সকল মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল।
তিনি সোমবার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষদের মাঝে বিতরণ করলেন খাদ্য সামগ্রী। এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সদস্য হামিদুল হক হাজারী মন্টু, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য বিতরণকালে আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল বলেন দেশের এই ক্রান্তিলগ্নে আমি আমার সাধ্যমত পাবনা-২ আসনের অসহায় মানুষদের মাঝে সহায়তা প্রদান করে যাব ইনশআল্লাহ।





No comments