সুজানগরে চিকিৎসা সেবায় নিয়োজিতদের মাঝে কামরুজ্জামান উজ্জলের পিপিই প্রদান
এম এ আলিম রিপনঃ সুজানগর হাসপাতালের চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা করোনা প্রতিরোধে কাজ করলেও তাদের নিজেদের কোন নিরাপত্তা নেই। পারসোনাল প্রটেকশন ইক্যুইমেন্ট (পিপিই) ছাড়াই তারা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত হাসপাতাল সহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের দ্বারে দ্বারে ঘুরে তথ্য সংগ্রহ এবং মানুষকে সচেতন করার কাজ করছে। ফলে তাদের জীবন হয়ে উঠছে ঝূঁকিপূর্ণ।
পাশাপাশি কমিউনিটি হেলথ প্রোভাইডাররা প্রতিনিয়ত কমিউিনিটি ক্লিনিকে বসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এভাবে কাজ করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তাদের নিজেদের জীবন। গত সপ্তাহে সুজানগর উপজেলায় করোনায় ১ জন আক্রান্ত হওয়ার পর সুজানগরের প্রতিটি জনপদ এখন করোনা জোন হয়ে উঠেছে। কারণ তার সংস্পর্শে এসেছে অনেকে। তারা এখন অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে করোনা রোগের বিস্তার রোধে চলছে লকডাউন। এই লক ডাউনের মধ্যেও সুজানগর হাসপাতালের চিকিৎসক, নার্স সহ পায়ে হেটে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা কাজ করছে উপজেলার প্রতিটি গ্রামে।
যার ফলে তাদের নিরাপত্তার জন্য পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) বেশী প্রয়োজন থাকলেও তা অনেকটাই অপ্রতুল। আর এ সংকট নিরসনে সরকারের পাশাপাশি এবারে সুজানগর উপজেলা জুড়ে চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল। সুজানগর হাসপাতালের চিকিৎসক, নার্স, সহ উপজেলা জুড়ে চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে তিনি প্রদান করলেন পিপিই সহ করোনা প্রতিরোধ উপকরণ সামগ্রী ।
২৭ এপ্রিল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতি:দা:) আসিফ আনাম সিদ্দিকী। এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সুজানগর হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সদস্য হামিদুল হক হাজারী মন্টু, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার হেতায়েতুল্লাহ ডাব্লু, আ’লীগ নেতা পাশু, যুবলীগ নেতা রুহুল, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সহ-সভাপতি সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় কামরুজ্জামান উজ্জল বলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারি থেকে মানুষকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের সেই কাজগুলো চিকিৎসক সহ যারা করছেন তাদেরকে এই পিপিই প্রদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর দেশের এই ক্রান্তিলগ্নে করোনাভাইরাস প্রতিরোধে ডাক্তার,স্বাস্থ্যকর্মী সহ যারা ঝুঁকি নিয়ে যুদ্ধ করছে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমাদের ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের দিকটা খেয়াল করা বেশি জরুরী। এ কারণেই তাদের পাশে দাঁড়িয়েছি।
এবং বর্তমানের ন্যায় তাদের পাশে আগামীতেও থাকবেন বলেও জানান আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল। সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান হাসপাতালে পিপিই প্রদান করায় কামরুজ্জামান উজ্জলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেন এই উপজেলায় কর্মরত চিকিৎসক ও মাঠ পর্যায়ের কর্মীরা এই পিপিই পাওয়ার ফলে তাদের জীবনের ঝুঁকি অনেকটা কমে আসবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জলের এ ধরণের মহৎ উদ্যোগ কে স্বাগত জানানোর পাশাপাশি সমাজের সকল বিত্তবান কে দূর্যোগকালীন সময়ে মানুষের কল্যাণে কাজ করবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য এর আগে সম্প্রতি পাবনা-২ আসনের পাঁচ হাজার কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল।এবং অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এ ধারা যতদিন দেশে এই দূযোর্গ থাকবে ততদিন অব্যহত রাখবেন বলে জানান তিনি।




No comments