ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাতবাড়ীয়ার পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়ার পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় সাতবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে মোস্তাফা শেখ(৪৫)। 

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মালিফা এলাকার পদ্মা নদীর মাঝে জেগে উঠা চরের পাশে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যরা সহ স্থানীয় এলাকাবাসী। 

ডুবে যাওয়া নৌকার মাঝি হাতেম হোসেন জানান গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর খেয়াঘাট থেকে ১৩ জন যাত্রী নিয়ে সুজানগরের সাতবাড়ীয়া খেয়াঘাটের দিকে রওয়া হলে মাঝ নদীতে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। 

এ সময় সে সহ ১২ জন যাত্রী সাঁতরে নদীর পাড়ে উঠতে পারলেও মোস্তফা নামক ব্যক্তিটি ডুবে যায়। সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সামছুল আলম ও স্থানীয় সমাজ সেবক এস এম সাইফুল আলম বিপুল জানান নৌকা ডুবির পর থেকেই নিখোঁজ ব্যক্তিটির খোঁজ করা হচ্ছিল। এরই একপর্যায়ে শনিবার নিখোঁজ মোস্তফার মরদেহ উদ্দার হলো।

No comments

Powered by Blogger.