ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

অসহায়দের পাশে খাদ্য নিয়ে সাহসের অভয়বানী দিলেন কামরুজ্জামান উজ্জল


এম এ আলিম রিপনঃ করোনা থাবায় সারা বিশ্ব যখন নিজেদের বাঁচার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। ঠিক তখন সুজানগর  উপজেলার শ্রমজীবী মানুষেরা যাতে ভয়ানক করোনা  থেকে এবং সুজানগরের সাধারণ মানুষের মাঝে সংক্রামণ না ছড়ায় সে জন্য তাদের পাশে অভয়বানী নিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জল প্রত্যেক অসহায় পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী  দিয়ে বললেন আপনারা ঘরে থাকুন  সরকারের পাশাপাশি আমি আছি আপনাদের পাশে। আপনাদের কারো না খেয়ে মরতে হবে না। শুধু দেশ কে ভালো বাসুন,সরকারের নির্দেশনা মেনে চলুন।


গতকাল সুজানগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায়ে রেখে অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান  কামরুজ্জামান উজ্জল।  

এ সময় সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সহ সভাপতি রবিন হাসান সম্রাট, শেখ সালাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাব্বির হাসান শাওন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, উপ প্রচার সম্পাদক নয়ন মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল বলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগর উপজেলার কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জলের সহায়তায় এবং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিটি ইউনিয়নের অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.