ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের অসহায় মানুষেরা পেলো যুগ্ন সচিব নায়েব আলী মন্ডলের খাদ্য সহায়তা


এম এ আলিম রিপনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মোঃ নায়েব আলী মন্ডলের ব্যক্তিগত অর্থে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া  সুজানগর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। 


করোনার কারণে ঘরে থাকা কর্মহীনদের পাশে সকলকে সাধ্যমতো সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যুগ্ন সচিব নায়েব আলী মন্ডল তার বৈশাখী বোনাস ও  ইদ বোনাসের  সম পরিমাণ টাকা করোনাভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সুজানগরের ঘরবন্দি অসহায় মানুষদের জন্য প্রদান করলেন।
 
শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ, সাতবাড়ীয়া ও সাগরকান্দি ইউনিয়নের ১০০টি কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে তার পক্ষে নাজিরগঞ্জ ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্ডল  ওই  সকল খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন। 

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজিডাল, ৩ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি লবণ,১ লিটার সয়াবিন তেল, ১টি সাবান ও  সাবানের গুড়া, বিতরণ কার্যক্রম অব্যাহতভাবে চলছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ লিটার সয়াবিন তেল ।
 
এ ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মোঃ নায়েব আলী মন্ডল মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার গ্রামবাসীকে খাদ্যসামগ্রী অনুদান হিসেবে নয় আমার প্রতি তাদের ভালবাসার উপহার হিসেবে দিয়েছি। এভাবে প্রত্যেক এলাকার শিল্পপতি, চাকরিজীবি, জনপ্রতিনিধিদের এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। 

এ সময় তিনি আরো বলেন করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষগুলো এখন খুবই অসহায় ভাবে দিনযাপন করছে। তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর আমার সাধ্যমতো আমি দুর্যোগ চলাকালীন সময়ে নিজ গ্রামের অসহায় মানুষদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

No comments

Powered by Blogger.