ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের কর্মহীন মানুষদের মাঝে কৃষকলীগের ত্রাণ সহায়তা


এম এ আলিম রিপনঃ প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারণে বাংলাদেশ লকডাউন ঘোষনা করায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে এক চরম দুর্ভোগের ছোঁয়া। মানষের এই দুর্ভোগ দূর করতে সুজানগর উপজেলা কৃষকলীগের উদ্যোগে  কর্মহীন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে সারিবদ্ধ ভাবে দূরত্ব বজায় রেখে দেয়া হয়েছে ত্রাণ সহায়তা । 

শনিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় মানুষদের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় বাংলাদেশ কৃষকলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, আ’লীগ নেতা রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুনর রশীদ বাদশা, সাধারণ সম্পাদক শাহীন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সালাম, ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.