ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের পিপিই ও উপকরণ প্রদান


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের সংক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে সাধারণ সর্দি, কাশি ও জ্বর দেখা দিলে পরিবারের লোকজনসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু এলাকার সচেতন ব্যাক্তি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি বা চিকিৎসকদের অবহিত করেন। এমন খবরে চিকিৎসকেরা ঐ বাড়িতে গিয়ে রোগিকে চিকিৎসা সেবা দিচ্ছেন পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা, থানা পুলিশ এবং জনপ্রতিনিধিদেরকেও তাদের খোঁজ খবর নিতে ছুটে যেতে হচ্ছে ঐ সকল বাড়ীতে। যার ফলে চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা,থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের নিরাপত্তার জন্য পিপিই বেশী প্রয়োজন থাকলেও তা অনেকটাই  অপ্রতুল।আর এ সংকট নিরসনের লক্ষে সুজানগর মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে স্থানীয় হাসপাতাল, জনপ্রতিনিধি, থানা পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানে পিপিই ও করোনা উপকরণ প্রদান করা হয়। 


শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সহ অন্যান্য চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের হাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পিপিই ও করোনা উপকরণ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ, সুজানগর মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডল, সুজানগর থানার এসআই শ্রী গোপাল ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিতরণ শেষে মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডল এ প্রতিনিধির সাথে আলাপকালে  প্রয়োজনে তিনি চিকিৎসকদের আরো পিপিই দেওয়ার আশ্বাস দেন। যাতে ডাক্তাররা নিরাপত্তা নিশ্চিত করে এই দুর্যোগ সময়ে রোগিদের সেবা করতে পারে। পিপিই ছাড়াও বিতরণকৃত করোনা উপকরণগুলোর মধ্যে ছিল মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার । 

উল্লেখ্য এর আগে সম্প্রতি সুজানগরের দূর্দশাগ্রস্থ তিন শতাধিক রিক্সা ও ভ্যান  চালক সহ হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডল। এবং এই দুর্যোগ যতোদিন থাকবে ততোদিন হতদরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এদিকে মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে স্থানীয় হাসপাতাল, জনপ্রতিনিধি, থানা পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানে পিপিই ও করোনা উপকরণ প্রদানকাল প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এ ধরণের  উদ্যোগে গ্রহন করায় মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডলকে ধন্যবাদ জানিয়ে তিনি সরকারের পাশাপাশি সকল বিত্তবান ব্যক্তিদেরকেই করোনায় কর্মহীন অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

No comments

Powered by Blogger.