শেখ হাসিনা বেঁচে থাকতে কেউ অনাহারে থাকবেনা: এমপি ফিরোজ কবির
এম এ আলিম রিপনঃ পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে করোনা মহামারিতে একটি মানুষও অনাহারে থাকবে না। এটাই আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ।
শুক্রবার (২৪ এপ্রিল) সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মহীন অসহায় মানুষদের বাড়ী বাড়ী প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এমপি আরো বলেন, শুধুমাত্র করোনার সময়ই নয়, সরকার আগামীতে সব মানুষকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে ব্যাপক পরিকল্পনা নিয়েছে।
দেশরতœ শেখ হাসিনা করোনা ভাইরাসের এই মহাবিপদের সময় যে ভাবে পাশে দাঁড়িয়েছে তার তুলনা হয়। তিনি বাংলার প্রতিটি মানুুষের জন্য কাজ করে চলেছেন। এমপি এ সময় সকলকে করোনা ভাইরাস দূর্যোগ মুর্হূতে সকলকে গণজমায়েত পরিহার, সামাজিক দূরুত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা, সরকারি নির্দেশ মেনে চলা, হোম কোয়ারাইন্টাই মেনে চলারসহ বিভিন্ন বিধি মেনে চলার প্রতি গুরুত্ব দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। অনুষ্ঠানে আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, আ’লীগ নেতা শওকত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ইউপি সচিব আশরাফ আলী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।




No comments