ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের দুস্থদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ত্রাণ: শাহীনুজ্জামান


এম এ আলিম রিপনঃ বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এর মধ্যে বাদ যায়নি বাংলাদেশও। তাই এদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই ভাইরাস হতে বাঁচতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সকল জনগণকে বাড়ীর বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এই নির্দেশনায় দেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা দিন আনে দিন খায় তাদের কথা চিন্তা করে মাদার অব হিউম্যানেটি খ্যাত বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বরাদ্দকৃত চাল গ্রামের দুস্থ ও গরীব মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার ভাঁয়না ইউনিয়নে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়ী বাড়ী ত্রাণ সামগ্রী  বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে  উপজেলা চেয়ারম্যান আরো বলেন দেশের এই ক্রান্তি লগ্নে  জনসাধারণকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন। এবং  সকলকে স্বাস্থ্য সচেতনতা মেনে সতর্কতার সঙ্গে করোনা ভাইরাস রোধ করার পাশাপাশি সরকারি নির্দেশ মেনে যার যার বাসায় অবস্থান করে এবং দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাওয়া উপকার ভোগিরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা একেবারে গরীব মানুষ করোনা ভাইরাসের দূর্যোগ মূহুর্তে আমাদের জন্য শেখ হাসিনা চাল দিয়ে অনেক উপকার করেছে। তার জন্য আমরা দোয় করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে।

 ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে ট্যাগ অফিসার ইমরান, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন ও সচিব আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.