সুজানগর পৌর এলাকার হতদরিদ্রদের মাঝে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামানের খাদ্য বিতরণ
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কর্মহীন ও অসহায় পরিবারগুলোর মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রাকিব হাসান শাহীনের আয়োজনে শুক্রবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ।
এ সময় সুজানগর পৌর আওয়ামীরীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু ও আব্দুর রাজ্জাক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান উপস্থিত সকলকে বলেন আপনাদের জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন,গণজমায়েত এড়িয়ে চলুন এবং সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।






No comments