নাজিরগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার লিমন

এম এ আলিম রিপনঃ তিনি এমপি মন্ত্রী বা কোন জনপ্রতিনিধি নন। আবার নেই তার কোটি কোটি টাকাও । সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ লিমন । মানব সেবায় স্বেচ্ছায় এগিয়ে এসেছেন তিনি। এবং করোনায় ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ।
প্রায় ১০০০ পরিবারের হাতে তার ব্যক্তিগত উদ্যোগে তুলে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। এর আগে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল চাল সহ অন্যান্য সামগ্রী। খাদ্য সামগ্রী বিতরণকালে নাজিরগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ লিমন বলেন, আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির ও উদ্বোধক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন লিমনের এ ধরণের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি লিমনের মত সমাজের সকল বিত্তবান যাদের সুযোগ রয়েছে এই দূর্যোগের সময় তাদেরকে নিজ নিজ এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।



No comments