ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাতবাড়ীয়ার সাইফুল আলম বিপুল যেন মানবতার ফেরিওয়ালা


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের সমাজ সেবক এস এম সাইফুল আলম বিপুল যেন মানবতার ফেরিওয়ালা। মানব সেবায় পরম ধর্ম। পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে। অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার অনুকূল পাওয়া যায় চাইলে অনেক ভাবেই মানুষের সেবা করা যায়। বিপুলের  কাছে মানবতা আর মমতাই জীবনের এক নিদর্শন। ব্যক্তি জীবনে তার কর্মের পাশাপাশি দেশের এই ক্রান্তি কালে করোনা মোকাবেলায় সচেতনতা মূলকভাবে হাট-বাজারে জন সাধারণের হাত ধোয়ার ব্যবস্থা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতমূলক লিফলেট বিতরণ, মাস্ক, হ্যান্ড স্যানাটাজার বিতরণের পাশাপাশি যারা করোনা আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না, তাদেরকেও নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিচ্ছেন কর্মহীন দুস্থ ও আসহায়দের মাঝে তার সাধ্য অনুযায়ী বিনামূল্যে খাদ্য সামগ্রী। এবং ঔষধের দোকান সহ বিভিন্ন দোকানের সামনে দূরত্ব রাখার জন্য রং দিয়ে দাগ দিয়ে ও বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে চলমান রেখেছেন তিনি।     
                                
এছাড়াও বিগত দিনে এতিম বাচ্চাদের মাঝে ঈদে পোশাক বিতরণ, ঝড়ে পড়া স্কুল ছাত্রদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা, ঘরের বাইরে থাকা ব্যক্তিদের ঘরের ব্যবস্থা করে দিয়েছেন বিপুল। খুবই মিষ্টি ভাষার ও শান্ত স্বভাবের অধিকারী তিনি। কোনো অহংকার নেই তাঁর। যে কোন পরিস্থিতিতে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর কারণে সকল মহলে তাঁকে নিয়ে আলোচনা চলে। সুজানগরের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল একজন মানুষকে ব্যবহার দিয়েই তাঁর মনজয় করে নিতে পারেন। আর মানুষকে ভালবাসলে আল্লাহর পক্ষ থেকে বিশাল সম্মান পাওয়া যায়-এটিও তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন। সাধারণ মানুষের কাছে খুবেই পরিচিত এই বিপুল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের উপর পড়াশুনা সম্পন্ন করেন। গত দুই যুগ ধরে নি:স্বার্থভাবে সামাজিক বিভিন্ন কর্মকা- চালিয়ে যাচ্ছেন। এজন্য তিনি স্বীকৃতি স্বরূপ পেয়ে যাচ্ছেন সাধারণ মানুষের ভালবাসা। 

সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলমের পুত্র এস এম সাইফুল আলম বিপুল বলেন কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়ে সুখী। তবে আমি কখনো স্বার্থপর হতে শিখিনি। সব সময় চেষ্টা করেছি অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে। এসবের বিনিময় একদিন কিছু পাব এমন আশা আগেও করিনি, আজও করি না। আমি সেবক হয়ে মানুষের হৃদয়ে থাকতে চেয়েছি। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই দায়িত্ববোধ থেকেই কিছু একটা করার চেষ্টা করেছি মাত্র। জানিনা কতটুকু পেরেছি। একজন মানুষ যতই সম্পদশালী হোক; সেই সম্পদ যদি গরীব মানুষদের কল্যাণে ব্যয় না হয় তাহলে ওই সম্পদের কোন মূল্য নেই বলেও মনে করেন বিপুল। তিনি সাতবাড়ীয়া সহ সুজানগর উপজেলার অসহায় মানুষদের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। আর এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

No comments

Powered by Blogger.