সুজানগর পৌরসভার যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই মেয়র আব্দুল ওহাবের খাদ্য নিয়ে ছুটে চলা
এম এ আলিম রিপনঃ কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়ে সুখী। তবে আমি কখনো স্বার্থপর হতে শিখিনি। সব সময় চেষ্টা করেছি অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে। এসবের বিনিময় একদিন কিছু পাব এমন আশা আগেও করিনি, আজও করি না। আমি শাসক হতে আসিনি সেবক হয়ে মানুষের হৃদয়ে থাকতে চেয়েছি।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই দায়িত্ববোধ থেকেই কিছু একটা করার চেষ্টা করেছি মাত্র। জানিনা কতটুকু পেরেছি। সুজানগরে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষদেরকে ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথাগুলো বলছিলেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব।
খাদ্য সামগ্রী বিতরণকালে সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ নুরুল হোসেন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ তরিত কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার ও সাবেক দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। পল্লীকবি জসীমউদ্দীনের এই কবিতাটি বুকে ধারণ করে নিজ স্বার্থ বিলিয়ে আজ পরম সুখী পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। তাইতো রাত দিন তার এ ছুটে চলা । মেয়র আব্দুল ওহাব অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে আরো বলেন দেশে ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে সকলকে থাকতে হবে।
এটি যাতে অনেক বেশি বিস্তার না ঘটাতে পারে, সেজন্য সকলেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আর যেকোনো দুর্যোগ মানুষকে ক্ষতি করে থাকে। এজন্য আপনারা ভয় পাবেন না, যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমতো সবকিছু নিয়ে জনগণের পাশে থাকব।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে সরকার। এ সময় সরকারি নির্দেশ মেনে চলার জন্যও সকলকে আহ্বান জানান তিনি। উল্লেখ্য পৌরসভার এক হাজার অসহায় পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন মেয়র আব্দল ওহাব। এদিকে করোনায় কর্মহীন অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় পৌর মেয়র আব্দুল ওহাবকে সাধুবাদ জানিয়েছে এ জনপদের মানুষ ।





No comments