ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের অসচ্ছল মানুষের পাশে কামরুজ্জামান উজ্জল


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস। এই নামটি বর্তমানে সকলের কাছেই মহা আতঙ্ক। লকডাউন কিংবা সরকারি নিষেধাজ্ঞা চলছে দেশে। এজন্য বাসা-বাড়ী থেকে অনেকেই বাইরেও বের হচ্ছেন না। করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল ক্রমেই বড় হচ্ছে। আতঙ্ক যেন চারদিকে। হাহাকার আর কান্নাতো আছেই পাড়ায় পাড়ায়। আর এই আতঙ্কের মুহুর্তে মানুষের হাহাকার চলছে পাবনা-২ আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝেও । 


এমন সময়ে নাড়ির টানে ঢাকা থেকে ছুটে এসে এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল। শুধু তাই নয় তিনি যোগাযোগ রাখছেন পাবনা-২ আসনের অসহায় খেটে খাওয়া মানুষগুলোর সাথেও।

নিঃস্বার্থভাবে গোটা উপজেলা ব্যাপী আত্মমানবতার সেবায় নিজকে নিয়োজিত রেখেছেন বহু বছর। এজন্য তাঁর প্রতি এলাকার মানুষের আস্থার জায়গাও অনেক উঁচু। করোনায় নিজের জিবনের ঝুঁকি রয়েছে জেনেও এলাকার  কর্মহীন অসচ্ছল মানুষদের বাড়ী বাড়ী ছুটে চলছেন ত্রাণ সামগ্রী নিয়ে। দিয়ে যাচ্ছেন তার সাধ্য অনুযায়ী ত্রাণ। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও সুজানগরের অসচ্ছল মানুষদের মাঝে কামরুজ্জামান উজ্জলের সহায়তায় এবং উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল এবং সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন । 

এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় আ’লীগ নেতা ইকবাল বাহার, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.