ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের নিম্নআয়ের মানুষেরা পেলো ঔষধ ব্যবসায়ী সমিতির ত্রাণ সহায়তা


এম এ আলিম রিপনঃ কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে সুজানগর ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মাঝে  এ ত্রাণ  সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান একিউএম শামসুজ্জোহা বুলবুল, চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সুজানগর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খাজা, বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রেজাউল  করিম মন্ডল, বর্তমান সহ সভাপতি খন্দকার লিটন, উপজেলা  আওয়ামী যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু ও পৌর আ’লীগ নেতা পাশু প্রমুখ উপস্থিত ছিলেন। 

খাদ্য সামগ্রী সহায়তাকালে সুজানগর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি, বিআরডিবির চেয়ারম্যান  ও উপজেলা চেয়ারম্যানের সহোদর একিউএম শামসুজ্জোহা বুলবুল বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। সেই সাথে সমাজের সকল বিত্তবানদের অনুরোধ করব যাদের সুযোগ আছে দয়া করে এই দূর্যোগের সময়  নিজ নিজ এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান।  

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, দিন যতই যাচ্ছে সারা বিশ্ব ব্যাপী মহামারি আকার ধারণ করছে এই কোভিড-১৯ করোনা ভাইরাস। দিন দিন আমাদের দেশে এর আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তাই আসুন আমরা সরকারের জারিকৃত আদেশ মেনে চলি। অতীব জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়া এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে সকলকে আহবান জানান তিনি।

No comments

Powered by Blogger.