হতদরিদ্রদের বাড়ী বাড়ী ছুটছেন এমপি ফিরোজ কবির
এম এ আলিম রিপনঃ করোনাভাইরাস প্রতিরোধে অহেতুক ঘোরাফেরা করা মানুষকে ঘরে থাকতে আহ্বান জানাচ্ছেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। শুধু করোনামুক্ত পরিবেশ সৃষ্টিতেই নয়, তিনি কাজ করছেন মানবতার সেবায়ও।
মরণব্যাধি করোনার সংক্রমণ ঠেকাতে নিজ গৃহে অবস্থান নেওয়ায় গরীবের পাশাপাশি ইতোমধ্যে মধ্যবিত্ত পরিবারেও দেখা দিয়েছে খাদ্যের সংকট। এদের অনেকেই লোকলজ্জায় মুখ বুঝে মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি বুঝতে পেরে দিনে কর্মহীন অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি রাতে মধ্যবিত্তদের দরজায়ও খাদ্য সামগ্রী নিয়ে কড়া নাড়ছেন পাবনা -২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
কুশলাদি বিনিময় করে খাদ্য সামগ্রী অসহায় মানুষদের হাতে ধরিয়ে দিচ্ছেন তিনি। চাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের মানুষের জন্য দোয়া।
পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে একটাই ওষুধ ঘরে থাকা। এই দুর্যোগে পাবনা-২ আসনের সকল মানুষকে সচেতন ও অসহায় মানুষদের মুখে তিন বেলা খাবার তুলে দেয়াই তার মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, এই দুর্যোগে আমি যদি এদের পাশে না দাঁড়াই তবে কে দাঁড়াবে? এটা আমার দায়িত্ব আর দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছি।




No comments