মানবিকতা ভুলে যারা ত্রাণবিতরণে অনিয়ম করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা:এমপি ফিরোজ কবির
এম এ আলিম রিপনঃ এই দুঃসময়ে মহাদুর্যোগে মানবিকতা ভুলে যারা ত্রাণবিতরণে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
তিনি বলেন, পর্যাপ্ত ত্রাণ রয়েছে, পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবেন। ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকার ত্রাণ বিতরণে অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বর্তমান এই সরকার জনবান্ধব ও গণমুখী। সরকার সব সময় আপনাদের পাশে আছে।
বুধবার (২৯ এপ্রিল) সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন পরিষদের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সরকারি ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন করোনা ভাইরানের প্রভাবে যারা কর্মহীন হয়ে পড়েছেন পাশাপাশি যারা দুস্থ ও অসহায় তাদের সবার কাছে সরকার ত্রাণ পৌঁছে দিতে সাধ্যমত চেষ্টা করছে ।
যাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির কোনো কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমও শুরু করেছে করছে সরকার। আর করোনা মোকাবিলায় সরকারের নির্দেশ সঠিকভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সকলকে এক যোগে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব। এ সময় অন্যান্যদের মধ্যে সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধরী, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক দারোগ আরী মাষ্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদের আজম, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।





No comments