সুজানগর যুবলীগ সভাপতি কন্যা হৃদির ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
এম এ আলিম রিপনঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষায় রায়না আহমেদ হৃদি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ এবং চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফেরদৌসী সুলতানা লিজা দম্পত্তির বড় কন্যা।
সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষায় অংশগ্রহণ করে করে সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
রায়না আহমেদ হৃদি ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে একজন ভাল চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে চায়। হৃদির স্বপ্ন পূরণে তার বাবা-মা ও পরিবারের সকলে দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। এদিকে হৃদি বৃত্তি লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন ।
উল্লেখ্য এর আগে হৃদি সুজানগর মডেল সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেও বৃত্তি লাভ করেছিল।




No comments