ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে চিকিৎসক কন্যা মৌসীর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ


এম এ আলিম রিপনঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরিক্ষায় মুশফিকা মোরশেদ মৌসী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আর এম ও  ডাঃ সেলিম মোরশেদ ও  আয়শা সিদ্দিকাা ইভা দম্পত্তির বড় কন্যা। 

সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ  বিদ্যালয় থেকে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষায় অংশগ্রহণ করে করে সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। 

মুশফিকা মোরশেদ মৌসী ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে একজন আদর্শবান চিকিৎসক হয়ে দেশের অসহায়  ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চায়। মুশফিকা মোরশেদ মৌসী এর  স্বপ্ন পূরণে তার বাবা-মা ও পরিবারের সকলে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। লেখাপড়ার পাশাপাশি মুশফিকা মোরশেদ মৌসী সংগীতেও  প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। 

এদিকে মৌসি বৃত্তি লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন । উল্লেখ্য এর আগে মৌসী সুজানগর  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল।

No comments

Powered by Blogger.