ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

অসহায় মানুষেরা পেলো ইসলামী ব্যাংক সুজানগর শাখার খাদ্য সহায়তা


এম এ আলিম রিপনঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএম/ই কৃষি শাখার উদ্যোগে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের  মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় গণপরিবহন, হাট-বাজার ও দোকান-পাট বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা।  

এর কারণে খাদ্য সংকটে পড়া সুজানগরের  কর্মহীন এ সকল মানুষদের জন্য  সরকারের পাশাপাশি খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখা। বৃহস্পতিবার (১৪ মে) অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক। 

এ সময় ব্যাংক কর্মকর্তা জালাল উদ্দিন,শাহজাহান আলী, ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকালে সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক বলেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় করোনায় কর্মহীন শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসাবে সুজানগর শাখার পক্ষ থেকেও স্থানীয় অসহায় ৫৫টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.