সুজানগরে কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এ সময় সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ভাঁয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, ইউপি সচিব আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানাযায় এবারে ৪০ দিনের এ কাজে উপজেলার ভাঁয়না, সাতবাড়ীয়া, মানিকহাট, নাজিরগঞ্জ, সাগরকান্দি, হাটখালী, আহম্মদপুর, রাণীনগর, দুলাই ও তাঁতীবন্দ ইউনিয়ন সহ মোট ১০টি ইউনিয়নে ৩৪টি প্রকল্পের মাধ্যমে সর্বমোট দুই হাজার তের জন শ্রমিক কাজ করবে। প্রতিদিন মজুরি হিসাবে প্রতিটি শ্রমিক দুইশত টাকা করে প্রাপ্ত হবেন আর শ্রমিকদের প্রাপ্ত মজুরীর অর্থ তাদের নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।




No comments