সুজানগরে নকলের দায়ে ৪ পরিক্ষার্থী বহিষ্কার
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিন সুজানগর মহিলা কলেজ পরিক্ষা কেন্দ্রে এইচ এস সি পরিক্ষায় নকল করার দায়ে ৪ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার পরিক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষায় নকল করার দায়ে ৪ পরিক্ষার্থীকে বহিষ্কার করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ ও উক্ত পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দস ছাত্তার মুন্সী জানান বহিষ্কৃত ৪ জনই সুজানগর মহিলা কলেজের শিক্ষার্থী হিসাবে এ পরিক্ষায় অংশগ্রহন করেছিল।




No comments