সুজানগরে তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং, সভা ও চলচ্চিত্র প্রদর্শন
সুজানগর প্রতিনিধিঃ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) কার্যক্রমের আওতায় দেশের উন্নয়ন, অগ্রগতিও অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, এসডিজি, ভিশন-২০২১, ভিশন-২০৪১, বাল্যবিবাহ, যৌতুক, শিক্ষা, বৃক্ষরোপণ, নিরাপদ সড়ক, শিশু অধিকার, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক প্রতিরোধ, দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার এবং উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে প্রেস ব্রিফিং, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে সুজানগর উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস ব্রিফিং, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে এবং পাবনা জেলা সিনিয়ন তথ্য অফিসার ফরহাদ হোসেনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পাবনা জেলা সহকারী তথ্য অফিসার আব্দুল আওয়াল। এর আগে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা জেলা সিনিয়ন তথ্য অফিসার ফরহাদ হোসেন, প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী, সুজানগর প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সহ-সভাপতি তরিত কুমার কুন্ডু, জামিলুর রহমান লিটন, সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, যুগ্ন সম্পাদক এস এম মাসুদুর রহমান, সদস্য শরিফুল ইসলাম সহ সুজানগর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।





No comments