ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর উচ্চ বিদ্যালয়, সাগরকান্দি উচ্চ বিদ্যালয়, রাণীনগর ইউনিয়নের ভাটিকয়া দাখিল মাদরাসা, আহম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ওয়াশ ব্লক  নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

বাংলাদেশ সরকার ও জাইকা এর অর্থায়নে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে উক্ত ৫টি বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও ইউএনও সুজিৎ দেবনাথ। এ সময় রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, বিআরডিবি এর সভাপতি একিউএম শামছুজ্জোহা বুলবুল, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সহ স্ব স্ব বিদ্যালয়ের প্রধানগন, জাইকা এর(ইউ ডি এফ) ইমরান আলী, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে বিল্লাল হোসেন, রাকিবুল হাসান, আওয়ামীলীগ নেতা আলহাজ  মকবুল হোসেন, নাছির উদ্দিন খলিফা, আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সুত্রে জানাযায় প্রায় ৪৫ লাখ টাকা ব্যায়ে সুজানগর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ওয়াশ ব্লক নির্মাণ কাজ করা হবে।

No comments

Powered by Blogger.