সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী
আনিসুর রহমানঃ সুজানগরে ২৩-২৯ এপ্রিল ২০১৯ জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপ্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ সাদী হাসনাইন রকি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এ সময় অন্যান্যদের মাঝে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, মেডিক্যাল অফিসার ডাৎ মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ধরণের প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।




No comments