সুজানগরে অজ্ঞাত পাগলীর মরদেহ দাফন সম্পন
সুজানগর প্রতিনিধিঃ সুজানগর পৌরসভার উদ্যোগে অজ্ঞাত এক পাগলীর মরদেহ দাফন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পৌরসভার ভবানীপুর মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে অজ্ঞাত ঐ পাগলীর মরদেহ দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজে সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব, কঞ্জারভেন্সি ইনস্পেক্টর হাসান উদ্দিন সহ স্থানীয় মানুষেরা তার জানাযা নামাজে শরীক হন।
এর আগে সোমবার ভোরে সুজানগর হাসপাতাল চত্বরে অজ্ঞাত এ পাগলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে পৌরসভার উদ্যোগে পাগলীর মরদেহটি দাফন করা হয়। স্থানীয় বাজারের একাধিক ব্যবসায়ী জানান প্রায় ৬ মাস ধরে পাগলীটি সুজানগর বাজারের বিভিন্ন স্থানে অবস্থান করছিল, আর পাগলীটির আনুমানিক বয়স হয়েছিল ৫২ বছর।

No comments