সুজানগরে ট্রলি উল্টে ভিজিডি’র ১১৩ বস্তা চাউল নষ্ট
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ট্রলি উল্টে ভিজিডি’র ১১৩ বস্তা চাউল নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার দুলাই ইউনিয়ন পরিষদের সচিব মো.ফজলুল হক জানান মঙ্গলবার দুপুর দুইটার দিকে ট্রলি গাড়ীতে করে ২৩৩ বস্তা ভিজিডি’র চাউল সুজানগর উপজেলা খাদ্য গুদাম থেকে দুলাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাবার সময় খয়রান নামক এলাকা থেকে গাড়ীটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী এসে পুকুর থেকে দ্রুত ১২০ বস্তা চাউল উপরে উঠাতে সক্ষম হলেও বাকী ১১৩ বস্তা চাউল পুকুরের পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান এই ইউনিয়নের ২৩৩ জন ভিজিডি কার্ডধারীদের মাঝে আগামী বৃহস্পতিবার উক্ত চাউল বিতরণের দিন ধার্য ছিল।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান তিনি বিষয়টি সর্ম্পকে অবগত হয়েছেন।




No comments