সুজানগরে বিশ্ব “মা” দিবসে আলোচনা সভা
এম এ আলিম রিপনঃ বিশ্ব “মা” দিবস পালন উপলক্ষে সুজানগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সুজানগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা বিআরডিবি’র হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও সাবেক সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ তোফাজ্জল হোসেন তোফা।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ।




No comments