সুজানগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগরে ইউপি সদস্যদের অংশগ্রহনে দুইদিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে, বে-সরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় শুরু হওয়া উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও বে-সরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র সুজানগর উপজেলা সমন্বয়কারী মাসুদ রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইএসডিও’র জেলা সমন্বয়কারী জুলফিকার ইসলাম।
দুইদিন ব্যাপি শুরু হওয়া ওই প্রশিক্ষণে উপজেলার মানিকহাট ও নাজিরগঞ্জ ইউনিয়নের সর্বমোট ২২ জন ইউপি সদস্য অংশগ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন সরকারি আইন অনুযায়ী যে সকল বিষয় গ্রাম আদালতের আওতাভুক্ত সেই সকল বিষয়গুলোর অভিযোগ যেন অতি দ্রুত বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া সুবিধা ইউনিয়ন পরিষদের এই গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি হয় সে দিকে লক্ষ্য রেখে সকল জনপ্রতিনিধিকে কাজ করার আহ্বান জানান। এবং সেই সাথে এলাকার সাধারণ মানুষ যেন ছোটখাটো বিষয়ের ঝামেলা নিয়ে কোর্টে গিয়ে আর্থিক দিয়ে ক্ষতিগ্রস্থ না হয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেই দ্রুত সমস্যাটির সঠিক বিচার পেতে পারেন এ দিকটি খেয়াল রেখে মানুষের সেবায় আন্তরিকভাবে কাজ করে যাবার প্রতিও উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।




No comments