ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাতবাড়ীয়া টিসিবি’র দোকান পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও


এম এ্ আলিম রিপনঃ  সুজানগর উপজেলার  নির্ধারিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারের দোকান পরিদর্শন করেছেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

বুধবার উপজেলার সাতবাড়ীয়া বাজারে অবস্থিত টিসিবি ডিলার বকুল ট্রেডার্স এর দোকান পরিদর্শন করেন তারা। এ সময় সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সামছুল আলম এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন  প্রমুখ উপস্থিত ছিলেন। 


পরিদর্শনকালে সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ টিসিবির ডিলারকে সরকারী সকল নিয়ম নীতি মেনে সঠিকভাবে সাধারণ মানুষের নিকট  এ পণ্য বিক্রির নির্দেশ প্রদান করেন। এবং সরকারের দেওয়া বিশেষ এ সুবিধা প্রাপ্তি থেকে সাধারণ মানুষ যেন বঞ্চিত না হয় সেদিকটাও খেয়াল রেখে ডিলারদেরকে টিসিবির পণ্য বিক্রির আহ্বান জানান।

উল্লেখ্য এর আগে গত সোমবার জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সুজানগরে  ডিলারদের কারণে টিসিবি পণ্য বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে  সরকারের বরাদ্ধ দেওয়া মালামাল উত্তোলন করলেও স্থানীয় বেশিরভাগ সাধারণ মানুষেরাই জানেনা টিসিবি’র পণ্য বিক্রির খবর। আর এতে করে ন্যায্যমূল্যে এ পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন সুজানগরের সাধারণ মানুষ বলে জানোনা হয়। 

এছাড়া সুজানগরের স্থানীয় মানুষেরা  এ সময় অভিযোগ করে বলেছিলেন প্রচার প্রচারণা না থাকায় সাধারণ মানুষ জানেই না যে উক্ত স্থান সমূহে নায্যমূল্যে পণ্য বিক্রি চলছে। এবং এই পণ্য যাদের পওয়ার কথা তারা পাচ্ছেনা। সামর্থবানরা পাচ্ছেন কম দামের পণ্য বলে জানানো হয়। 

সুজানগর উপজেলা প্রশাসন সূত্রে জানায় সুজানগর উপজেলায় ২জন ডিলার রয়েছেন।এর মধ্যে মাত্র ২জন ডিলারই বরাদ্ধের পণ্য উত্তোলন করেছেন। সংশ্লিষ্ট সুত্রে জানাযায় টিসিবির ট্রাক অথবা নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে গতবারের তুলনায় সাধারণ ভোক্তাদের জন্য কম দরে এ বছর প্রতি কেজি চিনি ৪৭ টাকা,মসুর ডাল ৪৪ টাকা, সয়াবিন তেল ৮৫টাকা, ছোলা ৬০টাকা এবং খেজুর ১৩৫ টাকা করে বিক্রি করছে টিসিবি। একজন ভোক্তা সর্বোচ্চ   ৪ কেজি চিনি, মসুর ডাল ও ছোলা, তেল ৫লিটার  এবং  খেজুর  ১ কেজি করে নিতে পারবেন।

No comments

Powered by Blogger.