সুজানগর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদকের মায়ের ইন্তেকাল
সুজানগর প্রতিনিধিঃ সুজানগর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও স্থানীয় শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম মাসুদুর রহমানের মাতা মোছা.জহুরা খাতুন (৭৮) আর নেই। বুধবার দুপুর ২.৩০ মিনিটের দিকে পাবনা রামচন্দ্রপুর ঘোষপাড়া নিজ বাসায় তিনি পরিবার পরিজন, আত্মীয়স্বজন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন।
এদিনই সন্ধ্যা ৭টায় পাবনা টেকনিক্যাল স্কুল মাঠে তার নামাজে জানাযা শেষে পাবনা আরিফপুর কবরস্থানে সমাহিত করা হয়।জানাযা নামাজে বিভিন্ন পর্যায়ের মুসুল্লীগন অংশগ্রহন করেন। এ দিকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি তরিত কুমার কুন্ডু, জামিলুর রহমান লিটন, সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।




No comments