ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে চিনির কেজি ৫০টাকা হলেও ১০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে আখের গুড় !


এম এ আলিম রিপনঃ পবিত্র মাহে রমজান মাস কে পুজি করে ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে আখের গুড়ের দাম। বৃহস্পতিবার সুজানগর পৌর বাজারের বিভিন্ন গুড়ের দোকানে গিয়ে দেখা যায় প্রতি কেজি গুড় ব্যবসায়ীরা বিক্রি করছেন ১০০ টাকা কেজি দরে। যা রমজানের ২ দিন আগেও ব্যবসায়ীরা প্রতি কেজি গুড় ৭০ টাকা কেজি দরে বিক্রি করেছেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে নজরুল ইসলাম নামে এক গুড় ব্যবসায়ীর কাছে বেশি দামে গুড় বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন রমজান মাসে গুড়ের চাহিদা বেশি থাকায় মজুতদারা গুড়ের দাম বাড়ানোয় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে গুড় ব্যবসায়ীদের কথার সাথে একমত হতে পারেননি সাধারণ মানুষেরা। তারা জানান গুড়ের পর্যাপ্ত আমদানি হলেও ব্যবসায়ীরা রমজান মাসে একটি সিন্ডিকেট করে মানুষদের কাছে বেশি দামে গুড় বিক্রি করছেন।

পৌরসভার কাঁচারীপাড়া এলাকা থেকে বাজারে গুড় কিনতে আসা আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি বলেন আমরা গরিব মানুষ রমজানে রোজা রেখে এমনিতেই অর্থের অভাবে ভাল মন্দ  কোন কিছু দিয়ে ইফতারি করতে পারিনা গুড় কিনে শরবত বানিয়ে একটু খাব দাম বাড়ার কারণে সেটাও আর মনে হয় খাওয়া হবেনা।  ডাঃ সাইফুল্লাহ ফুল বলেন বর্তমানে বাজারে যে গুড় বিক্রয় হচ্ছে এর মধ্যে বেশিরভাগই চিনি মিশ্রিত ভেজাল গুড়। 

সুজানগরের সুশীল সমাজের প্রতিনিধি শফিকুল ইসলাম বাবু খান ক্ষোভ প্রকাশ করে বলেন  বর্তমানে চিনি যেখানে বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ কেজি টাকা দরে সেখানে গুড়ের কেজি ১০০ টাকা এটা কোন ভাবেই বিশ্বাসযোগ্য হতে পারেনা। এ সময় তিনি গুড়ের দাম কমিয়ে আনতে অসাদু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল বলেন প্রচন্ড তাপদাহের কারণে এবং আম সহ অন্যান্য ফল বাজারে পর্যাপ্ত না আসায় এই সুযোগটা কাজে লাগিয়ে রমজান মাসে আখের গুড়ের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা বলে মনে হয়। 

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান রমজান মাস কে পুজি করে অতি বেশি মুনাফা লাভের আশায় যে সকল ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়েছে এবং ভেজাল পণ্য বিক্রি করছে সেই সকল অসাদু ব্যবসায়ীদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ।

No comments

Powered by Blogger.