সুজানগর পৌর শহর যানজটমুক্ত হওয়ায় দুর্ভোগ কমেছে জনসাধারণের
এম এ আলিম রিপনঃ বর্তমানে সুজানগর পৌর শহর যানজটমুক্ত হওয়ায় দুর্ভোগ কমেছে জনসাধারণের।শনিবার পৌর বাজারে গিয়ে দেখা যায় আগের তুলনায় রমজান মাসের ১ম দিন থেকেই যানজটের কবল থেকে মুক্ত হয়ে প্রায় অনেকটাই নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারছে মানুষেরা। নেই কোন বাস, সিএনজি, কিম্বা ট্রাক চলাচলের কারণে যানজটের সমস্যা।
পৌর সচিব গোলাম নবী জানান পৌর শহরকে যানজটমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পৌরসভার নিজস্ব সিকিউরিটি কর্মী বাহিনী সহ থানা পুলিশের সদস্যরা। পৌর বাজারের কাপড় ব্যবসায়ী মোতালেব হোসেন বলেন শহরটি যানজটমুক্ত হওয়ায় বর্তমানে ক্রেতার সংখ্যা বেড়েছে।আর পৌর শহরকে যানজটমুক্ত করায় পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান তিনি করার পৌর শহরে কেনাকাটা করতে আসা মো.রবিউল ইসলাম নামক এক ব্যক্তি বলেন বর্তমানের ন্যায় আগামীতেও যেন যানজটমুক্তের এই ধারা অব্যাহত থাকে এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন।
রোস্তম আলী নামক অপর এক ব্যক্তি বলেন পৌর শহরের প্রধান রাস্তাসমূহের পাশাপাশি পৌর শহরের নন্দিতাপাড়া হল রোডও যেন যানজটমুক্ত থাকে এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সুজানগর পৌরসভার কঞ্জারভেন্সি ইনস্পেক্টর হাসান উদ্দিন ও সড়ক বাতি পরিদর্শক নজরুল ইসলাম বলেন পৌর শহরের যে কোন স্থানে যানজটের সৃষ্টি হলে খবর পাওয়ার সাথে সাথে দ্রুত যানজটমুক্ত করতে কাজ করে যাওয়া হচ্ছে।
সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাব জানান পৌরসভা কর্তৃপক্ষ, সহ স্থানীয় প্রশাসন ও পৌরবাসীর সকলের আন্তরিক সহযোগিতায় এই পৌর শহরকে যানজটমুক্ত করতে পেরেছে আমরা এবং আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে রমজানের ১ম দিনেই সুজানগর পৌর শহরকে যানজটমুক্ত রাখতে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সুজানগর পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় পবিত্র মাহে রমজান মাসে পৌর শহরকে যানজটমুক্ত রাখতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ,পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর হাট মালিক সমিতির নেতা আব্দুস সালাম, সুজানগর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি উজ্জল হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির নেতা অশোক কুমার, মটরযান সমিতির পক্ষে রানা প্রমুখ।
সভায় সুজানগর পৌরসভার অর্ন্তগত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক,বিভিন্ন ধরণের যানবাহন সমিতির নেতৃবৃন্দ,বিভিন্ন হোটেল মালিক ও স্থানীয় পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। সভায় পৌর শহরকে যাজটমুক্ত রাখতে পাবনা থেকে সুজানগর বাজার হয়ে নাজিরগঞ্জ যাতায়াতকারী সকল বাস ট্রাক,সুজানগর বাজারে না গিয়ে জিরো পয়েন্ট মোড় হয়ে হাসপাতালের পূর্ব গেটের সামনে দিয়ে চলাচল করার সিদ্ধান্ত গ্রহন সহ অন্যান্য যানবাহন এখন থেকে যে কোন একটি যায়গায় অবস্থান করে যাত্রী আনা নেওয়া করা এবং ফুটপাতের অবৈধ দোকান থাকলে তা উঠিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহন করা হয়।




No comments