ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ কাম- ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু



এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম ধাপের কাজ শুরু হয়েছে। 

রবিবার সকালে এ মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম ধাপের কাজের অংশ হিসাবে উক্ত স্থানে ঢালাই কাজ শুরু করা হয়েছে। শুরু হওয়া প্রাথমিক ধাপের এ ঢালাই কাজের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, ইউএনও সুজিৎ দেবনাথ, গণপূর্ত অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলার উপ-পরিচালক ইমামুল ইসলাম, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি রফিকুল ইসলাম মন্ডল, শ্রী অতুল কুমার কুন্ডু, বাবলু চন্দ্র সাহা, সুজানগরের ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মতিন সহ স্থানীয় বিভিন্ন পর্যাযের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলার উপ-পরিচালক ইমামুল ইসলাম এ প্রতিনিধিকে জানান প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সুজানগরে তিন তলা বিশিষ্ট  এ মডেল মসজিদ কাম-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হবে। বাংলাদেশ সরকার  গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে এটি নির্মাণ করছে। সুজানগর উপজেলা পরিষদ চত্বরে ৪০ শতাংশ জমির উপর মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক এ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। তিনি আরো জানান তিন তলা এ ভবনটি থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত আর এ মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ কাজ শেষ হলে এখানে পৃথক পৃথক ভাবে সর্বমোট ৪০০ পুরুষ এবং নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে, লাইব্রেরী থাকবে, ইমাম ও  হাজীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, হেফজখানা থাকবে এবং বিভিন্ন দিবসের পাশাপাশি বিভিন্ন সময়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবস্থা থাকবে। 

সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব বলেন এই মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির মাধ্যমে স্থানীয় সুজানগরবাসী এখানে এসে ইবাদত বন্দেগীর পাশাপাশি এখান থেকে অনেক কিছু জানতে ও বুঝতে পারবে। এটি নির্মাণ কাজ শুরু হওয়ায় আমরা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।  

সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন সুজানগরের প্রাণকেন্দ্রে এটি নির্মাণ হওয়ায় এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রাণ মানুষ এসে বিভিন্ন ইসলামিক বই এর পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনার বিভিন্ন বই পড়ে ইসলাম ও মুক্তিযুদ্ধ সর্ম্পকে জানতে পারবে। 

সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন বলেন আমরা আশা করছি সুজানগরের এই মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণ কাজ শেষে এর সুফল অতি দ্রুতই ভোগ করতে পারবে সুজানগরবাসী।

No comments

Powered by Blogger.