ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে সরকারীভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা থেকে ১৫৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারীভাবে ধান সংগ্রহ করা শুরু হয়েছে ।

সোমবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে স্থানীয় খাদ্যগুদাম চত্বরে সরকারীভাবে অভ্যন্তরীণ এ ধান সংগ্রহের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

এ সময় উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ আলী মিঞা, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এ এস এম সামছুল আলম, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার প্রাং প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার জানান  এবারে ২০১৯ সালের ৩১ আগষ্ট পর্যন্ত এই উপজেলার কার্ডধারী কৃষকেরা প্রতি কেজি ২৬ টাকা দরে সরকারের কাছে এ ধান বিক্রয় করতে পারবে। আর প্রতিটি কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে শুরু করে ৩ মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রয় করতে পারবে। 

উদ্বোধনকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষকদের কাছ থেকেই এবারে এই ধান সংগ্রহ করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ  ধান সংগ্রহে কারো বিরুদ্ধে কোন ধরণের অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments

Powered by Blogger.