ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর ব্র্যাক কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

 

এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় ব্র্যাক কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সুজানগর পৌরসভার ভবানীপুরে ব্র্যাক কার্যালয়ের নতুন বহুতল এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

এ সময় জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ আল মাসুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক(দাবি) পাবনা-১ জামান,  আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) পাবনা-২ এর শেখ মোঃ আব্দুর রশিদ, এলাকা ব্যবস্থাপক(দাবি) মঞ্জিল হাসান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) গৌতম কুমার সরকার, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ হুমায়ন কবির, সুজানগর মহিলা কলেজের প্রভাষক জাহিদ হাসান রোজ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে দেশের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠিত দোয় পরিচালনা করেন ভবানীপুর জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কুদ্দুস।

No comments

Powered by Blogger.