ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে নিখোঁজ ছেলে ও মেয়ের সন্ধান চান পিতা

সুজানগর প্রতিনিধিঃ সুজানগরে নিখোঁজ ছেলে ও মেয়ের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়রী করেছেন পিতা মো.মিলন মুন্সি। বুধবার সুজানগর থানায় লিখিত সাধারণ ডায়রী সুত্রে জানাযায় মেয়ে মোছা.জিম খাতুন (০৭) ও ছেলে মো.মুহিম মুন্সি (০৫) কে  গত মঙ্গলবার সকালে সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের নিজ বাড়ীতে রেখে স্থানীয় সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া বাজারে সেলুনের দোকানে কাজ করতে যায় পিতা মিলন মুন্সি। পরে এদিন সন্ধ্যা হলেও তারা বাড়ীতে না ফেরায় মিলন মুন্সীর বড় ভাবী তাকে মোবাইলে ফোন করে জানায় মুহিম ও জিম কে খুঁজিয়া পাওয়া যাচ্ছেনা। এ সময় উক্ত মিলন মুন্সি দোকান থেকে দ্রুত এসে বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করে না পেয়ে থানায়  একটি সাধারণ ডায়রী করেন ।  

No comments

Powered by Blogger.