‘ফণী’ মোকাবেলায় সুজানগর উপজেলা প্রশাসনের সতর্কতা জারি
এম এ আলিম রিপনঃ ধীরে এগিয়ে এলেও ‘ফণী’ বেশ শক্তিশালী হয়ে গেছে। এখন তার গতি বেড়ে গেছে। তাই ফণী ৪ মের আগেও আঘাত হানতে পারে বাংলাদেশে। আর তাই সুজানগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আগাম প্রস্তুতি নিতে সভা করেছে। বৃহস্পতিবার সুজানগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন প্রমুখ।
নিচে ’ফণীর’ Live অবস্থা দেখুন
সভায় ঘূর্ণিঝড় ফণী মোকাবেলা ও সাধারণ মানুষকে সতর্কীকরণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তগুলোর মধ্যে উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পর্যায়ে মাইকিং করার কথা বলা হয়েছে।সেই সঙ্গে দুর্যোগের সময় সাধারণ মানুষকে আশ্রয় নেয়ার জন্য প্রত্যেক স্কুল,কলেজকে আশ্রয়কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য খাদ্যশস্য মজুদ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান উপরোক্ত প্রস্তুতি গ্রহন ছাড়াও সভায় দুর্যোগকালীন মুহূর্তে দমকল বিভাগ ও বিদ্যুৎ বিভাগকে সব সময় সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে। সভায় সুজানগর উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।




No comments