সুজানগরে বিয়ের দিনে কনের আত্মহত্যা
এম এ আলিম রিপনঃ সুজানগরে বিয়ের দিনে গলায় ফাঁস নিয়ে মোছাঃ প্রিয়া খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের মোঃ আলিম হোসেনের কন্যা।
সুজানগর থানা পুলিশ জানায় প্রিয়া খাতুন সে তার নানার বাড়ী উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর এলাকায় থেকে স্থানীয় নুর স্কুলে ৭ম শ্রেণীতে পড়াশুনা করতো। পড়াশুনা করা অবস্থায় স্থানীয় একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় মেয়েটির পিতা গত ১৫ দিন আগে মেয়েটিকে নিজ বাড়ীতে নিয়ে গিয়ে অন্য একটি ছেলের সাথে বিয়ে ঠিক করে এবং বিয়ের দিন ধার্য ছিল ৫মে রবিবার। সেই মোতাবেক মেয়েটির পরিবার বিয়ের সকল আয়োজনও সম্পন্ন করে।
ইতিমধ্যে মেয়েটি এদিন সকাল ১০টার দিকে সবার অজান্তে নিজ বাড়ীর পরিত্যক্ত একটি ঘরে গিয়ে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান এ ঘটনায় সুজানগর থানায় একটি ইউডি মামলা হয়েছে।




No comments