ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর পৌরসভা ও বাজার বণিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল


এম এ আলিম রিপনঃ সুজানগর বাজার বণিক সমিতি ও সুজানগর পৌরসভার যৌথ উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুজানগর পৌর ভবনে  অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সুজানগর পৌরসভার মেয়র ও বাজার বণিক সমিতির আহবায়ক আলহাজ মোঃ আব্দুল ওহাব । 

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির যুগ্ন-আহবায়ক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, সুজানগর থানার ইন্সপেক্টর(তদন্ত) অরবিন্দু সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি আজম আলী বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড সুজানগর এস এমই/কৃষি শাখার ব্যবস্থাপক সৈয়দ আব্দুল লতিফ, সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার মুন্সী, সুজানগর শহদি দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর পৌর সচিব গোলাম নবী, সুজানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, তোফাজ্জল হোসেন তোফা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও বাজারের সকল শ্রেণীর ব্যবসায়ীগন অংশগ্রহন করেন।

ইফতার  পূর্ববর্তীতে দেশ এবং জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

No comments

Powered by Blogger.