ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

মানিকহাট ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

২১ মে রোজ মঙ্গলবার স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন, সংশোধন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করে ২ কোটি ৮১ লক্ষ ৭ হাজার ৯শ’৯৭ টাকার চূড়ান্ত এ বাজেট ঘোষণা করেন মানিকহাট  ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আওয়াল ।

মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,এস,এম আমিনুল ইসলাম (আমিন) এর  সভাপতিত্বে উক্ত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মো.খলিলুর রহমান ও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য তানিয়া খাতুন, রিজিয়া খাতুন ও নুরজাহান খাতুন  প্রমুখ। মানিকহাট ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত  এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.