আহম্মদপুরে ৪ জুয়ারু আটক
সুজানগর প্রতিনিধিঃ সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আহম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে ৪ জুয়ারু কে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন স্থানীয় বোয়ালিয়া গ্রামের গফুর বিশ্বাস (৫৫), আলম মন্ডল (২৭), রিপু (৩৫) ও নজরুল হোসেন (৩৫)।
আমিনপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে স্থানীয় বোয়ালিয়া গ্রামের একটি বাগান থেকে নগদ টাকা ও জুয়া খেলার জিনিসপত্র সহ তাদেরকে আটক করা হয়। আর আটকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের হয়েছে।




No comments