নাজিরগঞ্জের ইয়াবা ব্যবসায়ী শফিকুল সহ আটক-৩
সুজানগর প্রতিনিধিঃ পুলিশের হাতে সুজানগর উপজেলার নাজিরগঞ্জের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী স্থানীয় বরখাপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে মো.শফিকুল ইসলাম (২৭) সহ ৩ যুবক আটক হয়েছে।
সুজানগর থানা পুলিশ জানায় ইয়াবা ক্রয়-বিক্রয় এর খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাপুর মাঠের মধ্যে সেচ কাজের জন্য বসানো শ্যালো মেশিনের ছাপড়া ঘরে মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (নিঃ) এর নেতৃত্বে অভিযান চালিয়ে বেশকিছু ইয়াবা ও নগদ টাকা সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত অন্য দুইজন হলেন স্থানীয় বালিয়াডাঙ্গি গ্রামের রোকন ফকিরের ছেলে সোহান ফকির (২৪) ও বরখাপুর গ্রামের মৃত খলিল শেখের ছেলে সেলিম শেখ(২২)। পুলিশ জানায় মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকা সহ থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।
সুজানগর থানার ওসি অরবিন্দ জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হওয়ায় তাদেরকে মঙ্গলবারই পাবনা কোর্টে প্রেরণ করা হয়েছে।




No comments