সুজানগর পৌর শহরকে যানজটমুক্ত রাখতে মতবিনিমিয় সভা
সুজানগর প্রতিনিধিঃ সুজানগর পৌর শহরকে যানজটমুক্ত রাখতে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুজানগর পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় পবিত্র মাহে রমজান মাসে পৌর শহরকে যানজটমুক্ত রাখতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, ওসি (তদন্ত) অরবিন্দ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর হাট মালিক সমিতির নেতা আব্দুস সালাম, সুজানগর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি উজ্জল হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির নেতা অশোক কুমার, মটরযান সমিতির পক্ষে রানা প্রমুখ।
সভায় সুজানগর পৌরসভার অর্ন্তগত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন ধরণের যানবাহন সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন হোটেল মালিক ও স্থানীয় পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
সভায় পৌর শহরকে যাজটমুক্ত রাখতে পাবনা থেকে সুজানগর বাজার হয়ে নাজিরগঞ্জ যাতায়াতকারী সকল বাস ট্রাক, সুজানগর বাজারে না গিয়ে জিরো পয়েন্ট মোড় হয়ে হাসপাতালের পূর্ব গেটের সামনে দিয়ে চলাচল করার সিদ্ধান্ত গ্রহন সহ অন্যান্য যানবাহন এখন থেকে যে কোন একটি যায়গায় অবস্থান করে যাত্রী আনা নেওয়া করা এবং ফুটপাতের অবৈধ দোকান থাকলে তা উঠিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহন করা হয়।




No comments