ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেম এর স্মরণে অনুষ্ঠিত আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।  শনিবার  তাঁতিবন্দ তরুন সংঘ ও পাঠাগারের উদ্যোগে ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেম এর কনিষ্ঠ পুত্র সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, পাবনা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল), তাঁতিবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, আ’লীগ নেতা আব্দুল মালেক, আইনুল, রেজাউল, সুজানগর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, তাঁতিবন্দ তরুন সংঘ ও পাঠাগারের সভাপতি আমিনুল ইসলাম পল্টন,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সুজানগর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুস ছালাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে ফাইনাল খেলায় তাঁতিবন্দ ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে সাদুল্লাপুর ফুটবল একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

No comments

Powered by Blogger.