সুজানগরে পাঁচ দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন
এম এ আলিম রিপনঃ “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ শ্লোগানে সুজানগরে পাঁচ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ জুলাই (রবিবার) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার শুভ উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এর আগে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, ও পাবনা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক জগলুল পাশা প্রমুখ।
এসময় সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, বর্তমান পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সহ-সভাপতি রবিন হাসান সম্রাট, আব্দুস ছালাম, যুগ্ন সম্পাদক আলী রেজা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন ও উপ সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম।
উদ্বোধনী শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরন করেন অতিথিবৃন্দ। এছাড়া উদ্বোধনী দিনে উপজেলা পরিষদ চত্বরে একটি তাল গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সুজানগর উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার জানান এবারের এ মেলায় সর্বমোট ২৩টি স্টল স্থান পেয়েছে।






No comments